বগুড়া, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা বাজারে জমি নিয় বিরোধের জের ধরে রোববার দুই গ্র"পের সংঘর্ষে বাবু সরকার (৪৫) নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন।
আহত মাসুদ (৪৭) ও মোকছেদকে (৩২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে এলাকার সানজু মেম্বারের লোকজন প্রতিপক্ষ মাসুদের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে বাবু সরকার, মাসুদ ও মোকছেদ গুরুতর আহত হন।
তাদের শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হলে বাবু মারা যান। বাবু অঘোর মালঞ্চা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24