ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরাণের বর্ণনায় শ্রাবণের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাতে মথুরার রাজা কংসের কারাপ্রকোষ্ঠে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। কালের পরিক্রমায় তিথিটি এখন ভাদ্র মাসে।
সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসীরা অবতার কৃষ্ণের জন্ম তারিখে পালন করে জন্মাষ্টমী। রোববার এই উৎসবে নানান আচারের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদিত হবে দেবতা কৃষ্ণের উদ্দেশে।
জন্মাষ্টমী উপলক্ষে রোববার দেশে সরকারি ছুটি থাকবে।
শ্রীমৎ ভাগবত গীতায় পৃথিবীতে আবির্ভুত হওয়ার কারণ ব্যাখ্যা করে কৃষ্ণ বলেছেন, 'যখনই ধর্মের বিনাশ ও অধর্মের বিস্তার হয়; তখনই ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আমি আবির্ভূৃত হই।'
হিন্দু পুরাণের বর্ণনায়, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে অবতার হিসেবে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। অত্যাচার ও দুর্জনের বিরুদ্ধে তিনি শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠায় দুষ্টের দমন ও শিষ্টের পালনে ব্রতী হন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ভগবানের আসনে অধিষ্ঠিত।
অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি বাসুদেব-দৈবকী দম্পতির অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের পরই দৈবশক্তিতে খুলে গিয়েছিল কারাফটক। বোন দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানের হাতে নিজের মৃত্যু হবে- এমন দৈববাণীর কারণেই কংস বন্দি করেন বাসুদেব-দৈবকীকে।
পুরাণ বর্ণনায়, শ্রাবণের অন্ধকার রাতে তুমুল বৃষ্টির মাঝে উত্তাল যমুনা পাড়ি দিয়ে বাবা বাসুদেব শিশু কৃষ্ণকে পৌঁছে দেন গোকুলের রাজা নন্দ ও যশোদা দম্পতির নিরাপদ আশ্রয়ে। সেখানেই পরে বড় হন কৃষ্ণ।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আলাদা বাণীতে হিন্দু স
bdnews24