২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও রাঙামাটিতে মৃদু ভূমিকম্প

চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় শুক্রবার গভীর রাতে মৃদু ভূকম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৩ মাত্রার এ ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 07:32 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় শুক্রবার গভীর রাতে মৃদু ভূকম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৩ মাত্রার এ ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেণ্ড। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ সৈয়দ আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাউজান ও রাঙামাটি জোনের মাঝামাঝি কোনো স্থানে রাত ১২টা ৬ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্পের উৎপত্তি হয়।" তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকার বাসিন্দা দেবদুলাল দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২টার পর এই ভূকম্পণ অনুভূত হয়। তবে এটি বেশিক্ষণ স্থায়ী ছিল না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরবি/ডিডি/জেকে/এমএইচবি/০১৩৫ ঘ.