২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ ইউএনও পদে রদবদল

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং ২৭ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে শুক্রবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং ২৭ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে শুক্রবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে। ঢাকার এডিসি খাজা আবদুল হান্নানকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে। আর মুন্সীগঞ্জের ইউএনও আবদুল হামিদ জমাদ্দারকে ঢাকার এডিসি'র দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি হওয়া ২৭ ইউএনও'র মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর খন্দকার আজিম আহমেদকে পিরোজপুরের মঠবাড়িয়ায়, দিনাজপুরের নবাবগঞ্জের ইব্রাহীম খানকে বগুড়ার আদমদিঘিতে, পাবনা সদরের আবদুল হাকিমকে যশোরের শার্শায়, সিরাজগঞ্জের কামারখন্দের ইমাম উদ্দিন কবীরকে রাজশাহীর দুর্গাপুরে, নাটোরের গুরুদাসপুরের শেখ নুরুজ্জামানকে মাদারীপুরের কালকিনিতে, গাজীপুরের কালিগঞ্জের মোহাম্মদ হোসেন ভূঁইয়াকে বান্দরবানের আলীকদম, নওগাঁর বদলগাছির খলিলুর রহমানকে গাজীপুরের কালিগঞ্জ, নওগাঁর মহাদেবপুরের নজরুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, রাজশাহীর পুঠিয়ার খালেদ মামুন চৌধুরীকে বগুড়ার সোনাতলা, হবিগঞ্জের মাধবপুরের মোকলেসুর রহমান সরকারকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ইউএনও করা হয়েছে। মৌলভীবাজার সদরের ইউএনও আবুল হাসনাত হুমায়ুন কবীরকে কক্সবাজারের পেকুয়া, সিলেট জৈন্তাপুরের জিল্লুর রহমান চৌধুরীকে ঢাকার নবাবগঞ্জ, একই জেলার ফেঞ্চুগঞ্জের পরিমল সিংহকে চট্টগ্রামের লোহাগড়া, শরিয়তপুর ভেদরগঞ্জের আজিমউদ্দিন বিশ্বাসকে মুন্সীগঞ্জের লৌহজং, ঝিনাইদহ কোটচাঁদপুরের মনিরুল ইসলামকে খুলনার দীঘলিয়া, চুয়াডাঙ্গা জীবননগরের আশরাফুল ইসলামকে দিনাজপুর ঘোড়াঘাট, যশোর চৌগাছার মল্লিক সাঈদ মাহবুবকে কুষ্টিয়া সদর, যশোর মনিরামপুরের রাহাত আনোয়ারকে খুলনার রূপসায়, কুষ্টিয়া সদরের মাহবুব আলম তালুকদারকে যশোরের মনিরামপুর, বরিশাল গৌরনদীর রফিকুল ইসলামকে পঞ্চগড়ের আটোয়ারীর ইউএনও'র দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল উজিরপুরের ইউএনও আবদুল মালেককে নওগাঁর পতি