২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুবি হত্যা মামলার আসামি মোর্শেদ গ্রেপ্তার

তৈরি পোশাক কারখানার শ্রমিক রুবি আক্তার (১৯) হত্যা মামলার আসামি মো. মোর্শেদকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক কারখানার শ্রমিক রুবি আক্তার (১৯) হত্যা মামলার আসামি মো. মোর্শেদকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজের বাড়ি থেকে মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। মোর্শেদ জিজ্ঞাসাবাদে রুবিকে হত্যার কথা স্বীকার করেছেন বলে মোহাম্মদ আলী জানান। পুলিশ কর্মকর্তা জানান, বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত ১৮ আগস্ট সকালে মোর্শেদ তার প্রতিবেশী রুবিকে ছুরি মেরে হত্যা করে। মালিবাগ মাটির মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। রুবি সে সময় তার ছোট বোন সুমি ও ফুপু তাসলিমার সঙ্গে নিজের কর্মস্থল টেক্সাস গার্মেন্টসে যাচ্ছিলেন। রুবির বাবা কালাম মাতব্বর এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২১০৯ ঘ.