২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে অগ্রগতি হচ্ছে: বিডিআর কর্মকর্তা

সীমান্ত বিরোধসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন বিডিআরের একজন কর্মকর্তা। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত বিরোধসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন বিডিআরের একজন কর্মকর্তা। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। বিডিআর সদর দপ্তরের পরিচালক (অপারেশন) কর্নেল মো. আনিসউজ্জামান শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুদেশের সীমান্ত সংক্রান্ত নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আলোচনার অগ্রগতি ইতিবাচক।" তিনি বলেন, "দুই দেশের সীমান্তে বিভিন্ন কারণে গুলিবিনিময়ের ঘটনা বন্ধ করতে আমরা কয়েকটি কার্যকর পন্থা বের করেছি। সম্মেলনে শেষ দিনে গণমাধ্যমকে এ বিষয়টি অবহিত করা হবে।" বৃহস্পতিবার ঢাকায় পিলখানায় বিডিআর সদর দপ্তরে এ সম্মেলন শুরু হয়েছে। আগামী ২৪ আগস্ট বিকেলে বিডিআর ও বিএসএফ যৌথ সংবাদ সম্মেলনে আলোচনার ফলাফল জানানো হবে। সম্মেলনে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। ভারতের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক আশীষ কুমার মিত্র। সম্মেলনে সীমান্ত বিরোধ, মাদক পাচার ও চোরাচালান রোধ, অবৈধ সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএম/টিএইচ/এমএইচবি/২১০৩ ঘ.