২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যক্তির ভূমিকা বড় করায় মুক্তিযুদ্ধে সাধারণের আত্মদান চাপা পড়েছে'

মুক্তিযুদ্ধের ইতিহাসে ব্যক্তির ভূমিকা বড় করে দেখানোয় সাধারণ মানুষের আত্মদান অবহেলিত রয়ে গেছে বলে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। দুর্বল নেতৃত্বের কারণেই দেশে জঙ্গিবাদ শক্তিশালী হয়ে উঠছে মন্তব্য করে জঙ্গিবাদী মতাদর্শ রুখতে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের ইতিহাসে ব্যক্তির ভূমিকা বড় করে দেখানোয় সাধারণ মানুষের আত্মদান অবহেলিত রয়ে গেছে বলে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। দুর্বল নেতৃত্বের কারণেই দেশে জঙ্গিবাদ শক্তিশালী হয়ে উঠছে মন্তব্য করে জঙ্গিবাদী মতাদর্শ রুখতে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি। সিরাজুল ইসলাম চৌধুরী শুক্রবার শাহবাগে কেন্দ্রীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন উদীচীর ঢাকা মহানগর শাখার সম্মেলন উদ্বোধন করেন। তিনি এসময় বলেন, "মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল এমন এক সমাজ নির্মাণের, যেখানে সমষ্টির মধ্যেও ব্যক্তির মুক্তি থাকবে। এই লক্ষ্যেই সাধারণ মানুষ লড়াই করেছিল। কিন্তু ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধে ব্যক্তির ভূমিকাকেই বড় করে দেখানো হলো; চাপা পড়ে গেল সাধারণ মানুষ ও নারীদের আত্মদানের ইতিহাস।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক বলেন, "এই সমাজে সংস্কৃতি বিকাশের পথে কত যে অন্তরায়, তা আমরা উপলব্ধি করি। সামাজিক প্রতিবন্ধকতা আগে থেকেই ছিল, এখন তা প্রবল হয়েছে।" সিরাজুল ইসলাম চৌধুরী এ জন্য রাষ্ট্র ব্যবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, "রাষ্ট্রের হাতে অস্ত্র, বাহিনী, আইন ও টাকা থাকে। সংস্কৃতির বিকাশকে রুদ্ধ করার জন্য রাষ্ট্র এগুলো ব্যবহার করে। রাষ্ট্র কত হিংস্র হতে পারে, তা সংস্কৃতির ওপর হামলা দেখে বোঝা যায়।" দুর্বল নেতৃত্বের কারণে জামায়াতে ইসলামীসহ ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে