২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি সাবেক জামায়াত সাংসদ শাহজাহান চৌধুরী হাসপাতালে

কারাবন্দি সাবেক সাংসদ ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 07:14 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সাবেক সাংসদ ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বুকে ব্যথা অনুভব করার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক গিয়াস উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক সাংসদ বুকে ব্যথা অনুভব করছিলেন। তাছাড়া তার রক্তচাপ এবং ব্লাড সুগার বেশি বলে চিকিৎসকদের পরামর্শে রাত ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।" শাহজাহান চৌধুরীর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে চিকিৎকরা জানিয়েছেন। সাবেক এ জামায়াত সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাংসদ কোটায় গাড়ি আমদানিতে দুর্নীতির দায়ে একটি মামলায় তার সাজাও হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩০৬ ঘ.