২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তিম শয়ানে আবদুল্লাহ আল মামুন

নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনকে সমাহিত করা হয়েছে। (আরও তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 05:26 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনকে সমাহিত করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বনানী কবরস্থানে স্ত্রী ফরিদা মামুনের কবরেই চির নিদ্রায় শোয়ানো হয়েছে কৃতী এ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। দাফনের পর বিভিন্ন সংগঠন তার কবরে পুস্পস্তবক অর্পণ করে। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ মরহুমকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। অসংখ্য মানুষের বিছিয়ে দেওয়া ফুলে ক্রমে ঢেকে যায় তার কফিন। সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্ল