২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪১ উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি

উপজেলা ও জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪১টি উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এসব বদলির আদেশ জারি করে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) খন্দকার শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন সমানে রেখে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এসব বদলির আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 07:18 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা ও জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪১টি উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এসব বদলির আদেশ জারি করে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) খন্দকার শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন সমানে রেখে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এসব বদলির আদেশ দেওয়া হয়েছে। উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের মধ্যে ১২৫ জনকে অন্য উপজেলায় বদলি করা হয়েছে। এছাড়া ১৬ জনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বদলি হওয়া ইউএনওদের মধ্যে পঞ্চগড়ের আটোয়ারীর রুহুল আমিন খানকে কুড়িগ্রামের রাজারহাটে, পঞ্চগড়ের দেবীগঞ্জের আবুল খায়ের আমিনুর রহমানকে কুষ্টিয়ার খোকসায়, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলর আব্দুল মান্নানকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মো. হিরুজ্জামানকে নওগাঁর পোরশায়, ঠাকুরগাঁওয়ের হরিপুরের বিধায়ক রায় চৌধুরীকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, দিনাজপুরের ঘোড়ারঘাটের ফারুখ আহম্মেদকে নেত্রকোনা সদরে, দিনাজপুরের বিরলের হামিদুল হককে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে, দিনাজপুরের বিরামপুরের আবু তাহের মো. মাসুদ রানাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, দিনাজপুর সদরের খাইরুল কবীর মেননকে রংপুরের বদরগঞ্জে বদলি করা হয়েছে। রংপুরের বদরগঞ্জের ইউএনও জাকির হোসেনকে ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী, রংপুরের পীরগঞ্জের রেজানুর রহমানকে নরসিংদীর রায়পুরা, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দীপক রঞ্জন অধীকারীকে বগুরার কাহালু, কুড়িগ্রাম রাজারহাটের খন্দকার রহুল আমিনকে নওগাঁর সাপাহার, গাইবান্ধার গোবিন্দগঞ্জের কবীর আল আসাদকে ঠাকুরগাঁওয়ের হরিপুর, বগুরার আদমদিঘীর আবু নূর মোহাম্মদ শামছুজ্জামানকে নওগাঁর ধামুরহাট, বগুড়ার শিবগঞ্জের হাবিবুল হক খানকে ঝিনাইদহ সদরে, বগুড়ার সোনাতলার সুরুতুজ্জামানকে সিরাজগঞ্জের কাজীপুরের ইউএনও করা হয়েছে। বগুড়ার নন্দীগ্রামের ইউএনও আব্দুর রাজ্জাক সরকারকে পাবনা সাঁথিয়ায়, বগুরার কাহালুর আজিজুল ইসলামকে নওগাঁর বদলগাছী, বগুড়ার দুপচাঁচিয়ার মনিরুল হুদাকে ঝিনাইদহের কালীগঞ্জে, পাবনার সাঁথিয়ার আকবর আলীকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচির খাইরুল আলম শেখকে নরসিংদীর শিবপুর, সিরাজগঞ্জের কাজীপুরের ওয়ালিদ হোসেনকে নারায়ণগঞ্জের সোনারগাঁ, সিরাজগঞ্জ সদরের মোজাফফর আহম্মেদকে দিনাজপুরের বিরল, নাটোর বাগিতাপাড়ার তন্ময় দাসকে বগুড়ার দুপচাঁচিয়ায় বদলি করা হয়েছে। নওগাঁর সাপাহারের ইউএনও জিয়াউল হককে পঞ্চগড় সদরে, নওগাঁর পোরশার আব্দুল্লাহ সাজ্জাদকে বগুড়ার শিবগঞ্জে, নওগাঁর পত