২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪১ উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে রদবদল

উপজেলা ও জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪১টি উপজেলায় নির্বাহী কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 05:16 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা ও জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪১টি উপজেলায় নির্বাহী কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এসব বদলির আদেশ জারি করে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) খন্দকার শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন সমানে রেখে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এসব বদলির আদেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২৩১৭ ঘ.