২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ট্রলারবোঝাই ২৫০ বস্তা ইউরিয়া সার আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর থেকে বৃহস্পতিবার ভোর রাতে ২৫০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্ট গার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর থেকে বৃহস্পতিবার ভোর রাতে ২৫০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্ট গার্ড)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আতিকুর রহমানের বরাত দিয়ে চট্টগ্রাম উপকূল রক্ষী বাহিনীর অফিস সহকারী প্রনজেত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি চক্র মিয়ানমারে পাচারের জন্য ট্রলারে সার নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে উপকূলরক্ষী বাহিনীর একটি দল রাত সাড়ে তিনটার দিকে ধাওয়া করলে শ্রমিকরা ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ট্রলার থেকে ২৫০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে।" তিনি জানান, উদ্ধারকৃত সারের দাম দে&#