ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির হিসাব না দেওয়ায় বিএনপি সমর্থিত বাংলাদেশ এগ্রিকালচার এসোসিয়েশনের সাবেক সভাপতি জাভেদ ইকবালকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত।
তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান মঙ্গলবার এ রায় দেন।
জাভেদ ইকবাল পলাতক। তাকে আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব না দেওয়ায় কমিশনের উপসহকারী পরিচালক মো. আবুল কাশেম গত ১৮ জুন মোহাম্মদপুর থানায় মামলাটি করেছিলেন।
জাভেদ ইকবাল সাবেক জোট সরকারের সময়ে কৃষি স
bdnews24