২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ চরমপন্থী দলের তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা দুধসর ও ত্রিপুরাকান্দি গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে বিপ্লবী কমিউনিস্ট পার্টির তিন ক্যাডারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঝিনাইদহ, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা দুধসর ও ত্রিপুরাকান্দি গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে বিপ্লবী কমিউনিস্ট পার্টির তিন ক্যাডারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯ রাউন্ড গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহিমপুর গ্রামের ওয়াজে ফকির ও মোজাফফর আহম্মেদ এবং ত্রিপুরাকান্দি গ্রামের মহিউদ্দিন। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প অধিনায়ক মেজর তারিক জানান, সোমবার রাতে গোপন সূত্রে খবর পান একদল চরমপন্থি দুধসর গ্রামের আজিবর রহমান জোয়ার্দ্দারের কাঁঠাল বাগানে গোপন বৈঠক করছে। মঙ্গলবার ভোর রাতে র‌্যাবের একটি দল সেখানে হানা দেয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় বিপ্লবী কমিউনিষ্ট পার্টির একটি গ্র"পের নেতা ওয়াজে ফকির ও মোজাফফরকে গ্রেপ্তার করা হয়। এসময় র‌্যাব তার কাছ থেকে একটি কাটা রাইফেল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ত্রিপুরাকান্দি গ্রামের বাড়ি থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০৫ ঘ.