২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৩ সদস্য গ্রেপ্তার

সুন্দরগঞ্জ থেকে রোববার রাতে জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- সুন্দরগঞ্জের চণ্ডিপুর ইউনিয়নের সিচা গ্রামের আফজাল হোসেন (৪২), শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের দেলোয়ার মিয়া (৪৫) ও কঞ্চিবাড়ি ইউনিয়নের রাজু মিয়া (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 06:18 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

গাইবান্ধা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরগঞ্জ থেকে রোববার রাতে জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- সুন্দরগঞ্জের চণ্ডিপুর ইউনিয়নের সিচা গ্রামের আফজাল হোসেন (৪২), শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের দেলোয়ার মিয়া (৪৫) ও কঞ্চিবাড়ি ইউনিয়নের রাজু মিয়া (৩২)। র‌্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার মো. মোরতজা আলী খান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজু আল্লাহর দলের জেলা নায়েক। ২০০৪ সালে এ তিনজনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ ও সদর থানায় জঙ্গি তৎপরতায় সঙ্গে জড়িত সন্দেহে মামলা হয়েছিল। এতদিন তারা পলাতক ছিল। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০১৩ ঘ.