২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ১৬০ বস্তা ভারতীয় পটাশ সার আটক

রংপুর শহরের মর্ডান মোড় এলাকা থেকে সোমবার ভোরে ১৬০ বস্তা ভারতীয় পটাশ সারসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক ফরমান আলী ও তার সহাকারী মহিন গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

রংপুর, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরের মর্ডান মোড় এলাকা থেকে সোমবার ভোরে ১৬০ বস্তা ভারতীয় পটাশ সারসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক ফরমান আলী ও তার সহাকারী মহিন গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, ভোর সাড়ে ৪ টার দিকে সার বোঝাই একটি ট্রাক (নম্বর চট্রগ্রাম ট-৫৬৩০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। সহকারী পুলিশ সুপার (এএসপি) খালিদ বিন নুর ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন বন্ধু দাসের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের মর্ডান মোড় এলাকায় ট্রাকটি আটক করে। ট্রাকটি তল্লাশি করে ১৬০ বস্তা চোরাই পটাশ সার উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ট্রাক চালক ও তার সহাকারীকে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের দারোগা আমিনুল ইসলাম কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নম্বর-৫১) করেছেন। ওসি দ্বীনবন্ধু দাস জানান, আটক করা সার ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে। পরে এগুলো বাংলাদেশি সারের বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। এছাড়া সারের কোন কাগজপত্র ট্রাক চালক ও তার সহকারী দেখাতে পারেননি। তিনি বলেন, ভারত থেকে নিম্নমানের পটাশ সার চোরাচালানের মাধ্যমে নিয়ে এসে বাংলাদেশি সারের বস্তায় ভরে বাজারে বিক্রি করে কৃষকদের প্রতারিত করা হচ্ছে। সারের মুল মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.