২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জনগণের জয় হয়েছে- বলছেন বাংলাদেশের নেতারা

পাকিস্তানের পেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের ঘোষণাকে বাংলাদেশের রাজনৈতিক নেতারা দেশটির জনগণের আন্দোলনের মুখে স্বৈরশাসকের বিদায় হিসেবে দেখছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতারা প্রায় সবাই বলেছেন, কেউ যত শক্তিধরই হোক না কেন, জনগণ না চাইলে তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের ঘোষণাকে বাংলাদেশের রাজনৈতিক নেতারা দেশটির জনগণের আন্দোলনের মুখে স্বৈরশাসকের বিদায় হিসেবে দেখছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতারা প্রায় সবাই বলেছেন, কেউ যত শক্তিধরই হোক না কেন, জনগণ না চাইলে তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ''সব সামরিক স্বৈরশাসকই জনগণের ঘৃণা কুড়িয়ে বিদায় নেয়। পারভেজ মুশাররফের ক্ষেত্রেও তাই হয়েছে। এদের চাটুকারদেরও একই পরিণতি হয়।'' দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতারভিত্তিতে সাবেক এই মন্ত্রী এও জানান, বিদায়ের আগে স্বৈরশাসকরা দেশের অনেক ক্ষতিও করে যায়। "স্বৈরশাসকরা জনগণের মানবাধিকার হরণ করে দেশের ক্ষতি করে বিদায় নেয়।" বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া বলেন,'' নির্বাচনের পরই মুশাররফের পদত্যাগ করা উচিৎ ছিল। নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের জনগন তাদের অভিমত জানিয়ে দিয়েছিল।'' তবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পারভেজ মুশাররফের ভূমিকার প্রশংসা করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ''জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন শক্তিধর স্বৈরশাসকই ক্ষমতায় টিকে থাকতে পারে না। আজকের পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক মূল্যবোধের উত্থান-তাই প্রমাণ করে।'' মুশাররফের পদত্যাগের মাধ্যমে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়া ইতিবাচক পথে এগুবে বলে তিনি মনে করেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানও মুশাররফের পদত্যাগকে পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক বিজয় বলে অভিহিত করেছেন। ''গত নির্বাচনের মাধ্যমে জনগণ পাকিস্তানে গণতন্ত্র পুনরুজ্জীবিত করেছে এবং একই সঙ্গে সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে শক্ত রায় দিয়েছে।" "ওই রায়ের পর মুশাররফের উচিত ছিল আরও আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানো" এই মন্তব্যও করেন তিনি। "এই পদত্যাগের মধ্য দিয়ে উপমহাদেশে যোগ হওয়া সর্বশেষ উদাহরণটি হল: জোর-জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় থাকতে হলে জনগণের পুরোপুরি আস্থা অর্জন করতে হয়।'' -এই পর্যবেক্ষণ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের। তিনি বলেন, ''আল্লাহ মানুষকে ক্ষমতাবান করেন জনগণের সেবা করার জন্য, শাসন করার জন্য নয়। আমি আশা করি পাকিস্তানের ঘটনা থেকে বাংলাদেশও এর সত্যতা উপলব্ধি করবে।'' বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম অবশ্য মুশাররফ বিদায় নিলেই দেশটিতে প্রকৃত গণতন্ত্র আসবে কিনা তা নিয়ে সন্দেহ ব্যক্ত করেছেন। "যতদিন পর্যন্ত দেশটি সা