ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সীমান্ত সম্মেলন আগামী ২০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।
সোমবার বিডিআরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্মেলনে সীমান্ত বিরোধ, মাদক পাচার ও চোরাচালান রোধ,অবৈধ পারাপার-অনুপ্রবেশ বন্ধসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনে ভারতের বর্ডার সিকিউরিটি ফোসর্ (বিএসএফ)-এর নেতৃত্ব দেবেন সংস্থার মহাপরিচালক আশীষ কুমার মিত্র। ১৯ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে বলে বিডিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে বিডিআরে পক্ষে নেতৃত্ব দেবেন বাংলাদেশ রাইফেলস'র মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০০ ঘ.
bdnews24