২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোল শেষে কামরান আবার কারাগারে

মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার পর প্যারোলে মুক্ত সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানকে সোমবার বিকালে সিলেট কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। সরকার সোমবার সকাল ১০টায় কামরানকে ৬ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। সকাল ১০টা ৫ মিনিটে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ পাহারায় নগরীর ছড়ারপাড়ের বাসায় নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 06:05 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার পর প্যারোলে মুক্ত সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানকে সোমবার বিকালে সিলেট কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। সরকার সোমবার সকাল ১০টায় কামরানকে ৬ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। সকাল ১০টা ৫ মিনিটে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ পাহারায় নগরীর ছড়ারপাড়ের বাসায় নিয়ে যাওয়া হয়। রোববার কামরানের মা নুরুন্নেসা খানম লালন (৮৪) রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। মেয়র পদে পুননির্বাচিত কামরান দুপুরে শহরের নয়াসড়কের মসজিদে মায়ের জানাজায় অংশ নেন। জানাজায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহউদ্দিন সিরাজসহ কয়েক শ' নেতা-কর্মী ও আত্মীয় স্বজন অংশ নেন। পরে বিকালে প্রয়াত নুরুন্নেসা খানমকে হযরত মানিকপীর (রহ.) মাজারের পাশের কবরস্থানে দাফন করা হয়। জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' বিকাল ৪টায় প্যারোল শেষ হওয়ার পর কামরানকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।'' তিনি আরও জানান, প্যারোলে মুক্তির প্রস্তুতি হিসেবে রোববার রাত সাড়ে ৯টায় তাকে কুমিল্ল