ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় জাদুঘরে আগামী মঙ্গলবার উদীচী শিল্পীগোষ্ঠীর নাম ব্যবহার করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংগঠনটি অভিযোগ করেছে।
রোববার উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানটির আয়োজক হিসেবে উদীচীর যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি গোলাম মোস্তফার নাম উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "গোলাম মোস্তফা আগামী ১৯ আগস্ট জাতীয় জাদুঘরে উদীচীর নামে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে তার কোনো সংশ্রব নেই।"
আয়োজকরা উদীচীর কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীকে 'বিভ্রান্ত করে' মঙ্গলবারের অনুষ্ঠানে তাদের অতিথি আলোচক হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন বলেও এতে উল্লেখ করা হয়।
দেশের অন্যতম লদ্ধপ্রতিষ্ঠ সাংস্কৃতিক সংগঠন উদীচী বলছে, অবৈধ কর্মকাণ্ড, জালিয়াতি ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গোলাম মোস্তফা প্রতিষ্ঠিত উদীচীর যুক্তরাজ্য শাখা ২০০৭ সালে বাতিল করা হয়। গোলাম মোস্তফা কেন্দ্রীয় কমিটির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করলে আদালত তা খারিজ করে দেয়।
গোলাম মোস্তফা এরপরও উদীচীর নাম ব্যবহার করে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এ অভিযোগ করে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, "এটা উদীচীর ভাবমূর্তি ক্ষুণ
bdnews24