২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর রাহমানকে মনে পড়ে

তাঁর ছবি দেখতে পেলাম আবার অনেকদিন পর। আগে মাঝে মাঝেই দেখা হত, হয় তাঁকে নয়তো তাঁর ছবি। দেখলেই মন প্রসন্ন হয়ে যেত। সুদর্শন মুখ জুড়ে থাকত হাসি, পরার্থিতা। আর লাগত তাঁকে বাংলাদেশের লেখকদের, বিশেষত কবিদের অভিভাবকের মতো। কাগজে যেমন তাঁর কবিতা থাকত সকল কবিতার মাথার উপরে, বাস্তবেও ছিলেন তিনি ঊর্ধ্বেই সবার। সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি আলোচিত ও প্রশংসিত কবি বলতে ছিলেন তিনিই। নিয়মিতই লিখে চলেছিলেন এবং সংখ্যায় সবার চেয়ে বেশি। এমন কবিতানিমগ্ন কাউকে দেখিনি আর। দেখে ভালো লাগত যেমন, ঈর্ষাও হত, নিজেও লেখার চেষ্টা যেকালে মাঝে মাঝে করি। এত কীভাবে লেখেন তিনি? কবিতা নিয়েই যেন আচ্ছন্ন হয়ে থাকছেন সর্বদা, কাগজ নিয়ে বসে গেলেন আর অমনি কবিতা লেখা হয়ে যেতে থাকল তরতরিয়ে! নিশ্চয় তেমনটাই হত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 07:59 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

আলতাফ হোসেন তাঁর ছবি দেখতে পেলাম আবার অনেকদিন পর। আগে মাঝে মাঝেই দেখা হত, হয় তাঁকে নয়তো তাঁর ছবি। দেখলেই মন প্রসন্ন হয়ে যেত। সুদর্শন মুখ জুড়ে থাকত হাসি, পরার্থিতা। আর লাগত তাঁকে বাংলাদেশের লেখকদের, বিশেষত কবিদের অভিভাবকের মতো। কাগজে যেমন তাঁর কবিতা থাকত সকল কবিতার মাথার উপরে, বাস্তবেও ছিলেন তিনি ঊর্ধ্বেই সবার। সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি আলোচিত ও প্রশংসিত কবি বলতে ছিলেন তিনিই। নিয়মিতই লিখে চলেছিলেন এবং সংখ্যায় সবার চেয়ে বেশি। এমন কবিতানিমগ্ন কাউকে দেখিনি আর। দেখে ভালো লাগত যেমন, ঈর্ষাও হত, নিজেও লেখার চেষ্টা যেকালে মাঝে মাঝে করি। এত কীভাবে লেখেন তিনি? কবিতা নিয়েই যেন আচ্ছন্ন হয়ে থাকছেন সর্বদা, কাগজ নিয়ে বসে গেলেন আর অমনি কবিতা লেখা হয়ে যেতে থাকল তরতরিয়ে! নিশ্চয় তেমনটাই হত। আমার অন্যতম প্রিয় কবি ছিলেন তিনি। তাঁর অনেক কবিতায়ই থাকত বিষাদের আবহ, আমাকে তা স্পর্শ করত, অনেক কবিতায় থাকত নিরর্থকতার আভাস যা আমাকে ঘিরে থাকত সকল সময়। প্রেমের কবিতা লিখেছেন অনেক, যার অধিকাংশকেই মনে হত আন্তরিক, অভিজ্ঞতাপ্রসূত। আর লিখতেন প্রতিবাদী, রাজনৈতিক কবিতা যা মনে হত আমাদের দেশের প্রেক্ষাপটে জরুরী। হায়, এই শেষোক্ত বিষয়ে লেখার মতো আমাদের বুঝি কবি নেই আর। এ শূন্যতা কখন ঘুচবে ভাবি আর আশঙ্কায় থাকি। আশঙ্কা, কেননা আমাদের দেশ এখনো স্থিরতা পায়নি। দেশি-বিদেশি নানা চক্রান্ত চলেছেই এ দেশকে ঘিরে। যথার্থ গণতন্ত্র না পাওয়া পর্যন্ত আমাদের একটুও শান্তি পাওয়ার কথা নয়। যা বলতে চাই বলতে পারব না? যা লিখতে চাই লিখতে পারব না? এ বিষয়ে সাহসী কবিতা লেখার মতো কেউ কি আছেন আর? সাধারণভাবে আমাদের কবিতা বিষয়ে একটি দুর্ভাবনা অবশ্য আমার ছিলই। যে, কবে আমরা আরও পরিণত কবিতা পাব আমাদের কবিদের কাছে। পৃথিবীর কবিতার কেমন বদল হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম। পাশের দেশটির বাংলা কবিতার কেমন বদল হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম। আর সবকিছুর মতো কবিতারও আর আগের মতো থাকার কথা নয়। নয় কি? বাংলা ভাষায় রবীন্দ্রনাথ যে ধারায় কবিতা লিখতেন সে ধারা থেকে দূরে চলে গেলেন তিরিশের কবিরা, কেউ কম কেউ বেশি, কিন্তু পরিবর্তন থেমে থাকল না। ভাষার বদল হয়েছে, ছন্দের কুশলতা বেড়েছে, কবিতা হয়েছে মুখের ভাষার আরও কাছাকাছি, বিষয়ে এসেছে কতই না বৈচিত্র্য। এবং এসবই বিবর্র্তিত হয়েই চলেছে। আমাদের দেশে এ বিবর্তনের ছাপ কবিতায় যতটা পড়ার কথা ততটা কিন্তু পড়েনি। এ কথা মনে হলে আমাদের প্রধান কবিদের কথাই মনে পড়ে। তরুণ কবিরা তো অগ্রগামীদের দ্বারাই প্রভাবিত হন। বহুবার কবিতা বিষয়ে বিজ্ঞজনেরা বলেছেন, তবু আবারও বলতে ইচ্ছা করে যে, সাধারণভাবে কবিতা এমন হবে যে তা এক পাঠে ফুরিয়ে যাবে না, ফিরে ফিরে পড়তে ইচ্ছা করবে কবিতাটি। অর্থাৎ, নিছক বিবরণধর্মী হবে না তা। কোনও কবিতাকে যেন বলতে না হয় আমি ভালোবাসি তোমাকে, গা থেকেই তা ফুটে বেরোবে। আবার দেশপ্রেমমূলক লেখায়, প্রতিবাদী কবিতায় বিবরণধর্মিতা থাকাটাই স্বভাবিক। শামসুর রাহমান মূলত একজন কবি। শক্তিশালী কবি একজন। দেশপ্রেমের ক্ষেত্রে তাঁর তুলনা হয় না, মহান এক বীরের ভূমিকা পালন করেছেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই এ লেখা। তবু আজকের দিনের কবিতার কথা মনে করে উপরের পঙ্ক্তিগুলি। এবার একেবারে ব্যক্তিগত কথা। বেশ অনেক বছর আগে একবার তাঁর বাসায় গেছি, 'কেমন আছেন' বলার পর ভেবে পাচ্ছিলাম না কী বলি, বললাম, 'আপনার কবিতা পড়ে কেমন লাগল সে কথা জানানো হয় না, কারণ মনে করি আপনার ভক্তরা আপনাকে ঘিরে থাকছে আর ভালো লাগার কথা সবসময়ই জানাচ্ছে আপনাকে।' লেখক রশীদ করিম ছিলেন সেখানে, বললেন, 'ভুল ধারণা আপনার। কেউ আর আজকাল তাদের প্রতিক্রিয়া জানায় না। ভালো লাগার কথা জানায় না।' আমি অবাক এ কথা শুনে। ভেবেছিলাম, এর পর থেকে আমি অন্তত জানাব। হয়নি, জানানো হয়নি। আজ ভাবলে খারাপ লাগে। ভালো লাগার কথা জানাবার ব্যাপারে তাঁর মতো উদার আর কাউকে দেখিনি, দেখার আশাও করি না। নিজের কথা বলতেই হচ্ছে এখানে। প্রথম কবিতার বই 'সজল ভৈরবী' দিতে তাঁর দৈনিক বাংলার সম্পাদকীয় কক্ষে গিয়েছিলাম ১৯৭২-এ। তাঁকে না পেয়ে টেবিলে রেখে এসেছিলাম। চিনতেন না তিনি এ নতুন লেখককে। কয়েকদিন পর দৈনিক বাংলার মৈনাকের দিনলিপি-তে লিখলেন তিনি বইটি সম্পর্কে সপ্রশংস কয়েকটি লাইন। এ ব্যাপারটিকে তখন বিস্ময়কর মনে হয়েছিল। দারুণ উৎসাহ পেয়েছিলাম। স