ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মিশনের প্রথম সচিব স্বাক্ষরিত এক বার্তায় এ কথা জানানো হয়।
মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ইসমাত জাহান শুক্রবার সকালে মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করেন। পরে তিনি রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বাণী পাঠ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ এর ১৫ই আগস্ট তার সঙ্গে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এসময়। স্থায়ী মিশনের সব কর্মকর্তা ও কর্মচারি এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯০৩ঘ.
bdnews24