২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

সিরাজগঞ্জে যমুনার সেতুর সংযোগ সড়কে শুক্রবার রাতে ভারতের শিলিগুড়িগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

সিরাজগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে যমুনার সেতুর সংযোগ সড়কে শুক্রবার রাতে ভারতের শিলিগুড়িগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতরা হলেন- বাসযাত্রী গাজীপুর এলাকার মুক্তা খাতুন এবং ট্রাক চালক। তবে ট্রাক চালকের পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হোসেন জানান, শুক্রবার গভীর রাতে মধ্য ভদ্রঘাট এলাকায় ভারতের শিলিগুড়িগামী এসআর পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যান। আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মুক্তা বেগম মারা যান। ওসি জানান, আহতদের মধ্যে ছয়জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫১ ঘ.