২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত আধ্যাত্মিক সাধক লিটন দেওয়ান গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বঘোষিত আধ্যাত্মিক সাধক 'জ্যোতিষ রাজ' লিটন দেওয়ান ওরফে পাগলা দেওয়ানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বঘোষিত আধ্যাত্মিক সাধক 'জ্যোতিষ রাজ' লিটন দেওয়ান ওরফে পাগলা দেওয়ানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৩ এর একটি দল কাকরাইলের ইস্টার্ন কর্মাশিয়াল কমপেক্সে লিটন দেওয়ানের কার্যালয় 'শেষ দর্শন' এ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে। এ সময় জাহাঙ্গীর আলম (৩৫) ও মো. শামীম (২০) নামে চক্রের আরো দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা লে. জাররার হোসেন খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিটন দেওয়ান দীর্ঘদিন ধরে পত্রিকা ও টিভিতে বিজ্ঞাপন দিয়ে নিজেকে 'আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ রাজ', 'দেওয়ান-ই-খাজা', 'শেষ দর্শন দরবার শরীফের গদিনশিন পীর' ইত্যাদি পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন। আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মুখ দেখেই সব সমস্যার সমাধান করতে পারেন- এ কথা বলে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। লিটনের বিরুদ্ধে যৌন হয়রানিরও অভিযোগ রয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২২০৫ ঘ.