২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নগরীর জয়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে বুধবার রাতে বেশ কিছু ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল)সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর জয়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে বুধবার রাতে বেশ কিছু ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল)সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সরঞ্জামগুলোর মধ্যে আছে- দুটি কোয়ান্টাম, ১৯টি টেলুলার সেট, একটি আইপিএস, তিনটি ব্যাটারি এবং ১০টি চার্জার। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে বারটার দিকে পাঁচলাইশ থানাধীন জয়নগর আবাসিক এলাকার একটি পাঁচ তলা বাসার পঞ্চম তলায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিওআইপি জিনিসপত্রের দাম আনুমানিক পাঁচ লাখ টাকা বলে তিনি জানান। তবে কার বাসায় অভিযান চালানো হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৫১ ঘ.