২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

রাজধানীর শ্যামপুরে বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চুন্নু মোল্লা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চুন্নু মোল্লা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শ্যামপুর থানার উপপরিদর্শক মো. তৈয়ব আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে শ্যামপুর থানার ঋষিপাড়া এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা চুন্নুকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। চুন্নু মোল্লার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৭৩৪ ঘ.