২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে এক জনের ফাঁসির আদেশ

স্ত্রী হত্যার দায়ে মনিরুল ইসলাম নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছে ভোলার একটি আদালত। জেলা ও দায়রা জজ মো. ইদ্রিস আলম বুধবার এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ভোলা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে মনিরুল ইসলাম নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছে ভোলার একটি আদালত। জেলা ও দায়রা জজ মো. ইদ্রিস আলম বুধবার এ রায় দেন। আদালত দণ্ডপ্রাপ্ত মনিরুলকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে। মামলার বিবরণে জানা যায়, দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের কালিয়া গ্রামের মনিরুল ইসলাম ২০০৬ সালের ১৯ ডিসেম্বর স্ত্রী শাহনাজ বেগমকে (১৯) জবাই করে লাশ তাদের বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে রাখে। শাহনাজের কোনো খোঁজ না পেয়ে তার ভাই মেজবাহউদ্দিন দৌলতখান থানায় মামলা করার পর পুলিশ মনিরুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে মনিরুল হত্যার কথা স্বীকার করে এবং লাশের সন্ধান দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯০৫ ঘ.