২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হত্যা মামলায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বরখাস্ত

হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

নাটোর, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আখতারী বেগম স্বাক্ষরিত বরখাস্তের আদেশ মঙ্গলবার সন্ধ্যাায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে পৌঁছেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তন্ময় দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকরাম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা বিচারাধীন। স