চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্দর নগরী চট্টগ্রামে বুধবার সকালে উপদেষ্টা পরিষদের সভা হবে। সার্কিট হাউজ মিলনায়তনে উপদেষ্টা পরিষদের এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এতে সকল উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত থাকবেন।
উপদেষ্টা পরিষদের এ সভায় জাতীয় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘদিনের বাস্তবায়নযোগ্য প্রকল্প এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। এছাড়া চট্টগ্রামের গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্পমেয়াদী উদ্যোগ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রামে শিল্প-বিনিয়োগ এবং উন্নয়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সোমবার প্রশাসনের মাধ্যমে চার দফা লিখিত প্রস্তাব দিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এসব প্রস্তাবের মধ্যে আছে- পর্যাপ্ত শিল্প এলাকা গড়ে তোলা, পর্যটন শিল্পের বিকাশ, ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন এবং যানজট দূরীকরণের জন্য সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামে প্রথমবারের মত উপদেষ্টা পরিষদের বৈঠক আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, উপদেষ্টা ও সচিবদের অনেকেই মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রামে আসতে শুরু করেছেন। প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা বুধবার সকালে হেলিকপ্টারে করে আসবেন। সকাল সাড়ে দশটায় সার্কিট হাউজে বৈঠক শুরু হবে। এর আগে প্রধান উপদেষ্টা তৃতীয় কর্ণফুলী সেতু দেখতে যাবেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখার উপ কমিশনার সাখাওয়াত হোসেন জানান, উপদেষ্টা পরিষদের বৈঠক উপলক্ষে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্কিট হাউজ এলাকা এবং উপদেষ্টা ও সচিবরা নগরীর যেসব এলাকার সরকারি রেস্টহাউজগুলোতে অবস্থান করবেন- সে সব এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
এছাড়া মঙ্গলবার বিকাল থেকে পরদিন সকাল পর্যন্ত নগরীর হোটেল ও ছাত্রাবাসহ কোথাও যাতে সন্দেহজনক কেউ অবস্থান নিতে না পারে সে দিকে বিশেষ নজর দেওয়ার জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
চিটাগাং চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারকে দেওয়া চার দফা প্রস্তাবে চট্টগ্রামে বিনিয়োগ ও শিল্পায়ন বাড়াতে নতুন নতুন শিল্প এলাকা স্থাপনের প্রয়োজনীয়তার কথা বিষয়টি তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, "গ্যাস ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের মাধ্যমে চট্টগ্রামে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে।"
চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম -দাউদকান্দি অংশ চার লেইনে স
bdnews24