২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় ভাংচুর-অগ্নিসংযোগ: আট শ্রমিক গ্রেপ্তার

গাজীপুরের একটি সোয়েটার কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে আট শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গাজীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 12:51 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

গাজীপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের একটি সোয়েটার কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে আট শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গাজীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে মীম ডিজাইন নামের ওই সোয়েটার কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগের সময় 'কর্তব্যে অবহেলা ও ভীরুতার' অভিযোগে জয়দেবপুর থানার দুই উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে গাজীপুর পুলিশ সুপার এদের বরখাস্ত করেন। এরা হলেন- মোল্লা সোহেব আলী ও লুৎফুর রহমান। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান এ দুজনকে বরখাস্তের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। মজুরি কম দেওয়া হচ্ছে- এ অভিযোগ করে মীম ডিজাইনের একদল শ্রমিক রোববার রাতে কারখানায় ভাংচুর করে। এক পর্যায়ে তারা কারখানার গুদাম, ক্যান্টিন ও ভাণ্ডার কক্ষে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী কয়েকজন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪-১৫ শ' লোকের বিরুদ্ধে সোমবার রাতে জয়দেবপুর থানায় একটি মামলা (নম্বর- ৪৩) করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.