ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ২০০১ সালের ১৬ জুন আওয়ামী লীগ কার্যালয়ে চালানো বোমা হামলার মামলাটি বাতিল করে দিয়েছে হাইকোর্ট।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ সোমবার এ রায় দেয়।
আদালত এ ঘটনার তদন্ত নতুন করে শুরু করতে পুলিশের মহা পরিদর্শককে নির্দেশও দিয়েছে।
নারায়ণগঞ্জে ওই বোমা হামলায় ২০ জন মারা যান। ঘটনার পরপর একটি মামলা করা হলে পুলিশ তার চূড়ান্ত রিপোর্ট দিয়ে দেয়।
এরপর ২০০২ সালে পান বিক্রেতা আবুল কালাম ওই ঘটনায় শামীম ওসমান, নাসিম ওসমানসহ ৫৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। সোমবার সে মামলাটি বাতিল করে দেয় হাইকোর্ট।
আদালতে নাসিম ওসমানের আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24