২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালত অবমাননার অভিযোগে সরকারের চার সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে সোমবার রুল জারি করেছে হাইকোর্ট। এরা হলেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সংস্থাপন সচিব মো. আবদুস সালাম, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল ও সরকারি কর্ম কমিশন সচিব মো. আবদুস সাত্তার। আদালত অবমাননার কারণে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না- তা জানাতে তাদের আগামী ২৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে সরকারের চার সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে সোমবার রুল জারি করেছে হাইকোর্ট। এরা হলেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সংস্থাপন সচিব মো. আবদুস সালাম, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল ও সরকারি কর্ম কমিশন সচিব মো. আবদুস সাত্তার। আদালত অবমাননার কারণে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না- তা জানাতে তাদের আগামী ২৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ও টেলিকম বিভাগের পরিচালক মো. শামসুল কিবরিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও আবু তারিকের বেঞ্চ এ আদেশ দেন। শামসুল কিবরিয়া একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০২ সালের ১৩ ফেব্র"য়ারি সচিব-উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে শতকরা ৭৫ ভাগ ও অন্যান্য ক্যাডার থেকে শতকরা ২৫ ভাগ কোটা পদ্ধতি বেআইনি ও অবৈধ ঘোষণা করে। শামসুল কিবরিয়াকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্যও সরকারকে নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল চলতি বছর ২০ ফেব্র"য়ারি খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপরও পদোন্নতি না পাওয়ায় শামসুল কিবরিয়া গত ২৭ এপ্রিল সরকারের প্রতি আদালতের নির্দেশ মানার জন্য নোটিশ দেন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় গত ২৭ জুলাই হাইকোর্টে চার সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রিট করেন। সোমবার আদালতে শামসুল কিবরিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মইনুল ইসলাম চৌধুরী। আইনজীবীরা বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী ২০০২ সালেই শামসুল কিবরিয়ার উপসচিব হওয়ার কথা। কিন্তু রায়ের প্রায় ৬ বছর পর ২০০৭ সালে তাকে উপসচিব করা হয়। সময়মতো উপসচিব করা হলে এখন তিনি অতিরিক্ত সচিব হতেন। হাইকোর্টের রায় অনুযায়ী ২০০২ সাল থেকে পর্যায়ক্রমে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার কথা থাকলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০২১ ঘ.