২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে রাজশাহীতে ১৭ জনকে উদ্ধার, গ্রেপ্তার ২

ভারতে পাচারের সময় গোদাগাড়ির রেল বাজার পদ্মাঘাট এলাকা থেকে সোমবার ১৭ জন উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বগচর গ্রামের সাদ্দাম এবং ভারতের মুর্শিদাবাদ জেলার ছকনগর গ্রামের নিজারুল শেখ নামের দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

রাজশাহী, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় গোদাগাড়ির রেল বাজার পদ্মাঘাট এলাকা থেকে সোমবার ১৭ জন উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বগচর গ্রামের সাদ্দাম এবং ভারতের মুর্শিদাবাদ জেলার ছকনগর গ্রামের নিজারুল শেখ নামের দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয। উদ্ধারকৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া থানার বামনদিয়া গ্রামের আসেক মণ্ডল (৩৭), ইসাহাক আলী মণ্ডল (৩৪), এরশাদ আলী মণ্ডল (৩২), আবেদা বেওয়া (৫৫), হাফিজা বেগম (২৪), রোজিনা খাতুন (২৪), ঝরনা খাতুন (২৫), জাহানারা বেগম (৩৫), আসেক মণ্ডলের মেয়ে রুপাইয়া (১৪), শারমিন (১০) ও ময়না (১০) এবং ছেলে আকাশ (২), তারেক শেখ (৮), ইসাহাক আলী মণ্ডলের মেয়ে সুরাইয়া (৯), আয়াতুন (১), আরিফুল (২) ও লাবনী। এদের সবার বাড়ি খুলনার ডুমুরিয়ার বামনদিয়া গ্রামে। গোদাগাড়ি সীমান্ত ফাঁড়ির হাবিলদার মাহমুদুল আল হাসান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত সাদ্দাম ও নিজারুল শেখ সোমবার সকাল সাড়ে আটটার দিকে গোদাগাড়ির রেল বাজার পদ্মাঘাট দিয়ে ১৭ নারী ও শিশুকে নৌকায় করে ভারতে নিয়ে যাচ্ছিল। এ সময় বিডিআর সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত পাচারকারী ও উদ্ধারকৃতদের গোদাগাড়ি থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া নারী পুরুষদের জানান, সাদ্দাম ও নিজারুল শেখ ভালো চাকরির আশ্বাস দিয়ে তাদের ভারতে নিয়ে যাচ্ছিল। রোববার রাতে ট্রেনে করে তারা খুলনা থেকে রাজশাহী আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৮ ঘ.