২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি'তে ভোটার তালিকাভুক্তি ও শুদ্ধিকরণের সময় শেষ

ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও নাম কাটার জন্য আবেদন করার নির্ধারিত সময় সোমবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও নাম কাটার জন্য আবেদন করার নির্ধারিত সময় সোমবার শেষ হয়েছে। গত ২৭ জুলাই থেকে সোমবার পর্যন্ত পনেরো দিন সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় এবং সহকারী নিবন্ধন কর্মকর্তার কাছে এ সংক্রান্ত আবেদন জমা নেওয়া হয়। এরপর দাবি, আপত্তি শুনানি শেষে আগামী ৪ সেপ্টেম্বর ঢাকা মহানগরের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসিসির দুইশ'টি স্থানে ১৫ দিন ধরে আবেদন জমা নেওয়া হয়েছে। শেষদিনে যারাই আবেদন নিয়ে এসেছেন, যতরাতই হোক তাদের আবেদনপত্র জমা নেওয়া হবে। ছবিসহ খসড়া ভোটার তালিকা অনুযায়ী ডিসিসিতে ৩৪ লাখ ৯৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। সোমবার পর্যন্ত আরো ছয় সহস্রাধিক আবেদন জমা পড়েছে। গত ১ ডিসেম্বর ডিসিসিতে ভোটার নিবন্ধন শুরু হয়। এরপর পর তিন দফা সময়সূচি বাড়িয়ে মে পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। খসড়া তালিকা প্রকাশের পর চূড়ান্ত তালিকাভূক্ত হওয়ার জন্য সোমবার পর্যন্ত ছিল আবেদনের নির্ধারিত সময়সীমা। প্রসঙ্গত, গত বছর বাতিল হওয়া নির্বাচনের জন্য করা তালিকায় ভোটার সংখ্যা ছিল ৩৯ লাখ ৭৮ হাজার ৬২৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/১৯৪৩ ঘ.