২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিন আত্মসাতের মামলায় দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ত্রাণের টিন আত্মসাতের দুটি মামলায় সাবেক চার দলীয় জোট সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 05:25 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

লালমনিরহাট, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের দুটি মামলায় সাবেক চার দলীয় জোট সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। লালমনিরহাটের বিশেষ জজ মো. আব্দুস সামাদ এ আদেশ দেন। এ দুটি মামলায় নজরুল ইসলাম ও আব্দুস ছামাদ নামে আরও দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে দুলুর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ৬টি মামলা হয়। কমিশনের তদন্ত শেষে চারটি মামলা থেকে দুলুকে অব্যাহতি দেওয়া হয়। সদর উপজেলার কুলাঘাট ও বড়বাড়ি এলাকা থেকে ত্রাণের টিন উদ্ধারের দুটি মামলায় রোববার তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের আদেশের কপি এখনও থানায় আসেনি। কাগজ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৫ ঘ.