২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রশংসা করলেন জিল্লুর

১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রশংসা করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রশংসা করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। রোববার সরকারের সিদ্ধান্ত শোনার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সরকার উচ্চ আদালতের আদেশ মেনে নিয়ে শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সত্যের জয় হয়েছে।" আগামীতেও সরকার এরকম শুভবুদ্ধির পরিচয় দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। "আওয়ামী লীগ সরকারের সময় চালু করা শোক দিবস বিএনপি ক্ষমতায় এসে নির্লজ্জের মতো বাতিল করে দেয়।" বলে ক্ষোভ প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিক। দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। ইতিহাসের সঠিক ধারা রূপ লাভ করছে। এই সিদ্ধান্তের ফলে বাঙালি জাতি স্বাধীনতার প্রকৃত তৃপ্তি অনুভব করবে।" রোববার বিকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টকে জাতীয় শোকদিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ওইদিন সরকারি ছুটি থাকবে। হাইকোর্টের রায় মেনে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এমএইচবি/২২০৪ ঘ.