সাতক্ষীরা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে ভারত যাওয়ার সময় রোববার সাতক্ষীরা সীমান্তের বাঁশদহা এলাকা থেকে ২০ জনকে আটক করেছে বিডিআর।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জের চিত্রাপাড়া এলাকার জুলহাস (২০), এনায়েত মিয়া (২০), গোলাম কিবরিয়া (২৪), একই জেলার হরিনাহাটি গ্রামের বাচ্চু সিকদার (১৯), বলাইবাজার গ্রামের পুতুল বিশ্বাস (৭০), ঝরনা বেগম (২০), খুলনা জেলার পাইকগাছার দেবদার এলাকার আব্দুস সালাম (৪৫), বাগেরহাট জেলার চরবানিয়ারি এলাকার দেবদাস মণ্ডল (৩৮), রমামন্ডল (৫০), নড়াইল জেলার লক্ষিপুর এলাকার প্রলাদ মণ্ডল (৫২), একই জেলার পাইকাড়া এলাকার আনোয়ার হোসেন (২৮), যশোর জেলার ঝিকরগাছা এলাকার তুষার হোসেন (২৫), একই জেলার দিলদানা এলাকার ববিতা খাতুন (২৫), চাওলাহাটি এলাকার ফাতেমা খাতুন (৪০), বাঘডাংগা এলাকার সবিতা সরকার (৪৫), একই এলাকার কবিতা সরকার (৪৪), রোকেয়া বেগম (২৫), সাতক্ষীরা জেলার মাঝিকান্দি এলাকার হাসান (২০), কামারপাশা এলাকার নজিমন বেগম (৪০) ও সাবিনা বেগম (২৭)।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মনোয়ারা খাতুন জানান, ৪১ রাইফেলস ব্যাটেলিয়ন সদস্যরা সদর উপজেলার বাঁশদহা এলাকা থেকে এদেরকে আটক করে। এরা সবাই বিনা পাসপোর্টে ভারতে যাচ্ছিল।
তিনি জানান, আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। ৪১ ব্যাটেলিয়নের হাবিলদার শেখ মহিদুল ইসলাম আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় পাসপোর্ট আইনে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24