২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রেন থেকে দুই কেজি হেরোইন উদ্ধার

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে রোববার ভোরে সীমান্ত এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর। ট্রেনটি খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

দিনাজপুর, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে রোববার ভোরে সীমান্ত এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর। ট্রেনটি খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিল। এ নিয়ে গত দেড় মাসে ফুলবাড়ী ও বিরামপুর স্টেশনে ট্রেনের বগীসহ সাতটি স্থানে তল্লাশি চালিয়ে আট কেজি দুশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে বিডিআর জানিয়েছে। ৪০ রাইফেলস ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর জায়েদী হাবিব সাংবাদিকদের জানান, ভোর ৫ টায় খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বিরামপুরের চরকাই স্টেশনে থামার পর গোপন সংবাদের ভিত্তিতে এর বগী তল্লাশি করা হয়। তল্লাশি করে প্রথম শ্রেণীর একটি বগী থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের দাম আনুমানিক দুই কোটি টাকা বলে তিনি জানিয়েছেন। মেজর জায়েদী জানান, গত দেড় মাসে ফুলবাড়ী ও বিরামপুর স্টেশনসহ সাতটি স্থানে অভিযান চালিয়ে আট কেজি দুশ' গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিডিআর সদস্যরা। যেসব ট্রেন থেকে উদ্ধার হেরোইন উদ্ধার করা হয়েছে তার সবগুলোই খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিল। তবে এসব অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৯ ঘ.