ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জতিক আদিবাসী দিবসে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠানমালায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি আদিবাসীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আর্থিক সহযোগিতায় ও রাঙামাটির স্থানীয় ১৪টি বেসরকারি সংস্থার (এনজিও) উদ্যোগে শোভাযাত্রা বের হয়। জেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে রাজবাড়ি আউটার স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা।
শোভাযাত্রা উদ্বোধন করেন- আদিবাসী লেখক নির্মলেন্দু ত্রিপুরা। এর আগে হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এনজিও কর্মকর্তা রিপন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য
bdnews24