২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীরা নিজ ভাষায় লেখাপড়ার সুযোগ পাবে: রাশেদা

পার্বত্য চট্টগ্রামে বোর্ডিং স্কুল করার আশ্বাস দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা এবং সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, সেখানে আদিবাসীরা তাদের নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ পাবে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর প্রতিনিধিরা এ অনুষ্ঠানে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে বোর্ডিং স্কুল করার আশ্বাস দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা এবং সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, সেখানে আদিবাসীরা তাদের নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ পাবে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর প্রতিনিধিরা এ অনুষ্ঠানে যোগ দেন। তারা 'পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন চাই', 'উন্নয়নের নামে আদিবাসী ভূমি বেদখল বন্ধ কর', 'মধুপুরসহ আদিবাসী ভূমিতে ইকোপার্ক নির্মাণ বন্ধ কর' -ইত্যাদি দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিলেন। উপদেষ্টা আদিবাসীদের ঐতিহ্য রক্ষায় দেশের বিভিন্ন স্থানে আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠারও প্রতিশ্র"তি দেন তিনি। চা শিল্পে কর্মরত আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে রাশেদ কে চৌধুরী বলেন, "যে সব আদিবাসী চা বাগানে কাজ করছেন, তাদের শিক্ষার ব্যবস্থা করার জন্য বাগান মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।" আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানানো হয়। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য 'আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার'। সকালে আদিবাসী ভাষার গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। বাংলাদেশ আদিবাসী ফোরামের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, "আদিবাসীরা বরাবরই উপেক্ষিত। নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অধিকার তাদেরকে সংগ্রামের মাধ্যমেই আদায় করে নিতে হবে।" এসব অধিকার আদায়ের জন্য দেশের আদিবাসী জনগোষ্ঠীকে অসা