সাভার, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) 'সাউথ চায়না ব্লিচিং এন্ড ডাইং' কারখানা থেকে শুক্রবার আবুল কালাম আজাদ (২২) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুর জেলার পার্বতীপুরের নূর ইসলামের ছেলে আজাদ ওই কারখানায় ওয়াশিং অপারেটরের কাজ করতেন। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতে কর্তব্যরত অবস্থায় সহকর্মীদের হাতে খুন হয়েছেন তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সাউথ চায়না ব্লিচিং এন্ড ডাইং কারখানায় বৃহস্পতিবার রাতের পালায় ৬০ জন শ্রমিক কাজ করেছিল। সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার কেউ আসেনি। সকাল ৯টার দিকে কারখানার এক ঝাড়
bdnews24