২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বজ্রপাতে দুজন নিহত

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে শুক্রবার বজ্রপাতে দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- ইউনিয়নের বেলতলী গ্রামের মোহাম্মদ ফরিদ (১৮) ও মোহাম্মদ এহসান (১৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

কক্সবাজার, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে শুক্রবার বজ্রপাতে দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- ইউনিয়নের বেলতলী গ্রামের মোহাম্মদ ফরিদ (১৮) ও মোহাম্মদ এহসান (১৭)। গুরুতর আহত মোহাম্মদ মামুনকে (১৮) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কবির আহমদ জানান, বিকেলে গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা বেলতলী এলাকায় ফুটবল খেলে ফেরার পথে বাঁকখালী নদী পার হওয়ার সময় বজ্রপাতে ফরিদ ঘটনাস্থলে এবং এহসান হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, আহত দু'জনের মধ্যে মোহাম্মদ এহসান হাসপাতালে আনার পথেই মারা যায়। আরেকজনের চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১০০ ঘ.