২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ৫ ডাকাত গ্রেপ্তার

ডাকাতি করে পালানোর সময় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান হাবীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 09:33 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

পটুয়াখালী, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি করে পালানোর সময় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান হাবীব। তিনি সাংবাদিকদের জানান, ডিবুয়াপুর এলাকায় মুরগি খামারি নান্নু মৃধার বাড়িতে ডাকাতি করে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ঢাকার সাভারের সজিব মুসুল্লি (২৬), শরীয়তপুরের আমিনুল ইসলাম (২৭) ও আরিফ আহমেদ (৩৭), পিরোজপুরের বাবুল সর্দার (৩৬) এবং বরগুনার কামাল হোসেন ওরফে হাসান (২০)। ডাকাত দলের সর্দার কদম আলী সিকদার পালিয়ে গেছে বলে পুলিশ জানায়। নান্নু মৃধা জানান, রাত পৌনে ২টার দিকে সশস্ত্র ডাকাত দল তার বাড়িতে হানা দিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। সদর উপজেলা পরিষদের কাছে টহল পুলিশও স্থানীয় লোকজনের সঙ্গে যোগ দিয়ে পাঁচ ডাকাতকে ধরে ফেলে। পুলিশ কর্মকর্তা আহসান হাবীব জানান, পুলিশ পাঁচ ডাকাতের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা এবং সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে। ডাকাতির ঘটনায় নান্নু মৃধা বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৪ ঘ.