২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রন্থাগারের তাকে বইয়ের নিচে কাটা রাইফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারের বইয়ের তাক থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। রাইফেলটি বইয়ের নিচে চট দিয়ে মোড়ানো ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারের বইয়ের তাক থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। রাইফেলটি বইয়ের নিচে চট দিয়ে মোড়ানো ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ জানান, সকালে একজন ছাত্র বই নাড়াচাড়া করার সময় অস্ত্রটি দেখে। পরে সে কর্তৃপক্ষকে জানালে শাহবাগ পুলিশকে খবর দেওয়া হয়। অস্ত্রটিতে মরিচা পড়ে গিয়েছিল। এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এক বছর বা তার কিছু বেশি সময় আগে কেউ এটা সেখানে রাখে। পরে নিয়ে যাওয়ার সুযোগ পায়নি। অস্ত্রটির গায়ে মরিচা পরে গেলেও সেটা সচল রয়েছে। তিনি জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/এমএইচবি/১১২৬ ঘ,