২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ১৫টি হাত বোমা উদ্ধার

জেলা শহরের শিল্পকলা একাডেমি মাঠ সংলগ্ন একটি দোকানের পাশের টিনের নিচ থেকে সোমবার গভীররাতে ১৫টি হাত বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

শরীয়তপুর, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের শিল্পকলা একাডেমি মাঠ সংলগ্ন একটি দোকানের পাশের টিনের নিচ থেকে সোমবার গভীররাতে ১৫টি হাত বোমা উদ্ধার করেছে র‌্যাব। পৌরসভা নির্বাচনে নাশকতা চালানোর জন্য কেউ বোমাগুলো সেখানে লুকিয়ে রেখেছিল বলে র‌্যাবের ধারণা। র‌্যাব-৮ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মাশরুর জানান, তার নেতৃত্বে র‌্যাবের একটি দল সোমবার গভীর রাতে শিল্পকলা একাডেমি মাঠের পশ্চিম পাশ থেকে ১৫টি হাত বোমা উদ্ধার করেছে। বোমাগুলো তাজা এবং শক্তিশালী। তিনি জানান, উদ্ধারকৃত বোমা পালং থানায় হস্তান্তর করার পর পানি ভর্তি বালতিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৪ ঘ.