২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা আব্দুর রব মুন্সী জয়ী

শরীয়তপুর পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রব মুন্সী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 07:20 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

শরীয়তপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রব মুন্সী। রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার বড়াল সাংবাদিকদের জানান, ১৮টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় ১০ হাজার ৪৩৭ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালু পেয়েছেন ৮ হাজার ২৮৭ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ১৫৭ জন। ভোট দেওয়ার হার প্রায় ৯১ শতাংশ। পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শরীয়তপুর পৌর নির্বাচনে মেয়র পদে এবার ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাকি দুজন হলেন- মাহাবুব আলম তালুকদার ও অমিত ঘটক। এছাড়াও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১১৩ ঘ.