২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ২২২ কেন্দ্রে খালেক এগিয়ে

খুলনা সিটি করপোরেশনে ২৩৯টি কেন্দ্রের মধ্যে ২২২টিতে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক। চেয়ার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ও ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

রোহান জিয়াদ ও সুবীর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খুলনা, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনে ২৩৯টি কেন্দ্রের মধ্যে ২২২টিতে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক। চেয়ার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ও ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি। আনারস প্রতীক নিয়ে মনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৯৫ ভোট। এছাড়া সিপিবি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ ছাতা প্রতীক নিয়ে মোট ১২ হাজার ৭৪৩ ভোট পেয়েছেন। রাত সাড়ে ৪টায় কমিশনের খুলনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফল ঘোষণা করা হয়। খুলনার কেন্দ্রগুলোতে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়। বিকেল ৫টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রে শুরু হয় গণনা। কোনো কেন্দ্রের গণনা শেষ হলে ওই কেন্দ্রের বেসরকারি ফলাফল তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের খুলনা নিয়ন্ত্রণ কক্ষে পঠিয়ে দেওয়া হচ্ছে। খুলনা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার ও সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোহসীন আলী সাংবাদিকদের জানান, এ সিটিতে আনুমানিক ৭৫ শতাংশ ভোট পড়েছে। তবে বিস্তারিত জানতে আরো কিছুটা সময় লাগবে। খুলনা সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৯ হাজার ৩৯৮ জন। সোমবারের নির্বাচনে খুলনায় মেয়র পদে ৬ জন, ৩১টি কাউন্সিলর পদের জন্য ২০৭ জন এবং ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন অংশ নেন। এর মধ্যে ১৪ দল সমর্থিত প্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক (চেয়ার), বিএনপি নেতা ও ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি (আনারস), সিপিবি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ (ছাতা), আওয়ামী লীগ নেতা মো. এনায়েত আলী (রিকশা), শেখ তৈয়াবুর রহমান (মাছ) এবং এসএম মোসলেম উদ্দিন আহমেদ (দোয়াত-কলম) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএইচএন/জেকে/০৪৪০ ঘ.