২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা

তারেক রহমানের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ এনে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা আদালতে এ মামলা দায়ের করেন এনবিআর-এর উপ কর পরিদর্শক শামীমা আখতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা,আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ এনে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা আদালতে এ মামলা দায়ের করেন এনবিআর-এর উপ কর পরিদর্শক শামীমা আখতার। ঢাকা মহানগর দায়রা জজ মো.আজিজুল হক মামলাটি গ্রহণ করে আসামী তারেকের বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারি করে তাকে ৭ আগস্ট আদালতে হাজির করার আদেশ দেন। দুপুর ২টার দিকে এনবিআর এর পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, তারেক রহমান ২০০২-০৩ অর্থ বছর থেকে ২০০৫ অর্থ বছর পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ১২৪ টাকা আয়ের তথ্য গোপন করেন। এ অর্থের জন্য প্রযোজ্য ২৬ লাখ ৮৬ হাজার ৭৮১ টাকা আয়কর দেননি তিনি। গুরুতর অসুস্থ তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন। তার বিরুদ্ধে কয়েকটি চাঁদাবাজি মামলাসহ ১৩টি মামলা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেককে গত বছরের ৮ মার্চ ঢাকা সেনানিবাস এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৫৩৬ঘ.