ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার অনুষ্ঠেয় চার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন মোট ৪৬ জন। এছাড়া এসব নির্বাচনী এলাকায় কাউন্সিলর পদে ৭৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮৭ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।
সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে মেয়র পদের প্রার্থীদের নাম ও প্রতীক-
সিলেট:
সিলেটে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ১৯৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর মধ্যে মেয়র পদপ্রার্থীরা হলেন- সম্মিলিত নাগরিক জোট প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক (মাছ), বিএনপির অপর নেতা ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফম কামাল (টেলিভিশন), আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক পরিষদের প্রার্থী সাবেক মেয়র কারাবন্দি বদরউদ্দিন আহমেদ কামরান (আনারস), আওয়ামী লীগ নেতা বাবরুল হোসেন বাবুল (রিকসা), জাতীয় পার্টি নেতা এমএ মুকিত খান (ছাতা), আলহাজ কুনু মিয়া (বাঘ), আব্দুস সামাদ নজরুল (তালা), এম কুতুব উদ্দিন আহমদ (কাপ-পিরিচ), মওলানা মো. সিরাজুল ইসলাম (দোয়াত-কলম), অধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান (চাকা), বশির আহমদ (হাঁস), ছালাহউদ্দিন রিমন (দেয়ালঘড়ি), সৈয়দ হাবিবুর রহমান হিরণ (চশমা), সৈয়দ আলী আফসার (টেবিল) এবং কাজী কামাল আহমদ (চেয়ার)।
রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ২০৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন অংশ নিচ্ছেন।
মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থী খায়রুজ্জামান লিটন (তালা), ভারপ্রাপ্ত মেয়র বিএনপি নেতা রেজাউন নবী দুদু (কাপ-পিরিচ), যুবলীগ নেতা মাসুদুল হক ডুলু (রিকশা), জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী যুব দলের মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল (বাঘ), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক (দেওয়াল ঘড়ি), জাপা মহানগর সভাপতি দুরুল হুদা (দোয়াত-কলম), পিডিপি মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট রায়হানুর রহমান রায়হান (আনারস), বিকল্প ধারার জেলা আহ্বায়ক আকতারুজ্জামান বাবলু (টেলিভিশন), বাসদের সাবেক জেলা সমন্বয়ক রুহুল কুদ্দুস টুনু (ছাতা), যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বিদ্যুৎ (চেয়ার), আব্দুল মতিন খান (চাকা), সিদ্দিকুর রহমান (মাছ), ফরমান আলী (হাঁস), আবুল কালাম আজাদ বাবু (টেবিল) এবং আব্দুল খালেক (জাহাজ)।
খুলনা:
খুলনায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ২০৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন অংশ নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর মধ্যে মেয়র পদপ্রার্থীরা হলেন- ১৪ দল সমর্থিত প্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক (চেয়ার), বিএনপি নেতা ও ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি (আনারস), সিপিবি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ (ছাতা), আওয়ামী লীগ নেতা মো. এনায়েত আলী (রিকশা), শেখ তৈয়াবুর রহমান (মাছ) এবং এসএম মোসলেম উদ্দিন আহমেদ (দোয়াত-কলম)।
বরিশাল:
বরিশালে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ১৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।
মেয়র পদপ্রার্থীরা হলেন- সাবেক মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত আহসান হাবিব কামাল (ঘড়ি), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ (টেলিভিশন), নাগরিক কমিটি মনোনীত প্রার্থী গণফোরাম নেতা এনায়েত পীর খান (মাছ), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির সদস্য এবায়েদুল হক চান (জাহাজ), পিডিপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু (ছাতা), অ্যাডভোকেট কবির উদ্দিন হান্নু (আনারস), জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (রিকসা), আব্দুল্লাহ শহীদ (চেয়ার), জহিরুল হক (দোয়াত-কলম) এবং রফিকুল ইসলাম (টেলিফোন)।
পৌরসভা:
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন অংশ নিচ্ছেন।
শরীয়তপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন নির্বাচনের অংশ নিচ্ছেন।
মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায়।
রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন অংশ নিচ্ছেন।
চুয়াডাঙ্গা পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৫৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন।
মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন অংশ নিচ্ছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভায়।
মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৭২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন অংশ নিচ্ছেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১০ জন। কাউন্সিলর পদে রয়েছেন ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন।
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24