যশোর, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেশবপুর উপজেলার বুজতলা এলাকায় শনিবার রাতে রবিউল ইসলাম নামে এক নছিমন চালককে খুন করেছে দুর্বৃত্তরা। তারা নছিমনটি নিয়ে গেছে।
নিহত রবিউল ইসলাম মনিরামপুর উপজেলার আগরহাটি সুন্দরপুর গ্রামের রাজ আলীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার জাহান জানান, শনিবার সকালে রবিউল ভাড়া নিয়ে খুলনা যায়। বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে খুলনা-যশোর সড়কের কেশবপুরের বুজতলা এলাকায় পৌছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে এবং নছিমনটি (এক ধরনের ইঞ্জিনচালিত যান) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
রবিউল দুর্বৃত্তদের বাঁধা দিলে তাকে ধারোলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ছিনতাইকারীরা তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৬ ঘ.
bdnews24